সংসদীয় কমিটি
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি
Committee on Government Assurances, গঠিত ৭ ফেব্রুয়ারি ২০২৪
কমিটির কাজ
মন্ত্রীরা সংসদে যেসব প্রতিশ্রুতি দেন, সেগুলো কতটা এবং কত দ্রুত বাস্তবায়িত হলো তা যাচাই করে সংসদকে জানায়।
- মন্ত্রীদের সংসদে দেওয়া আশ্বাস, প্রতিশ্রুতি ও অঙ্গীকার খতিয়ে দেখা।
- সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, আর বাস্তবায়িত হলে প্রয়োজনীয় ন্যূনতম সময়ের মধ্যে হয়েছে কি না, তা নিয়ে প্রতিবেদন দেওয়া।
সংসদ সর্বোচ্চ ৮ জন সদস্য নিয়ে কমিটি নিয়োগ করে।
সূত্র: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, বিধি ২৪৪-২৪৫
এই কমিটির সদস্য তালিকা ত্রয়োদশ সংসদের জন্য এখনো হালনাগাদ হয়নিসংসদের তথ্যভান্ডারে এই কমিটির তালিকায় এখনো দ্বাদশ সংসদের সদস্যদের নাম রয়েছে। যাঁরা এখন আর সংসদ সদস্য নন, তাঁদের বর্তমান সদস্য হিসেবে দেখানো ভুল হবে, তাই তালিকা হালনাগাদ না হওয়া পর্যন্ত আমরা সদস্যদের নাম দেখাচ্ছি না।
বৈঠক ও বিজ্ঞপ্তি
এই কমিটির কোনো বৈঠকের বিজ্ঞপ্তি সংসদ সচিবালয় এখনো প্রকাশ করেনি।কমিটির বৈঠক ডাকা হলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি প্রতিদিন এখানে যুক্ত হয়।