মূল বিষয়ে যান
সর্বশেষ
আমার এমপি

গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্ত

সংক্ষেপে: এই সাইট আপনার সম্পর্কে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। সর্বশেষ হালনাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৬।

আপনার সম্পর্কে আমরা কী রাখি

কিছুই না। এই সাইটে অ্যাকাউন্ট খোলা বা লগইন করার ব্যবস্থা নেই, কোনো ফরমে আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর চাওয়া হয় না। খোঁজার ঘরে আপনি যা লেখেন তা আপনার ব্রাউজারেই থাকে; কোনো সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না।

সদস্যের পাতায় “সংশোধন জানান” দিয়ে কিছু পাঠালে শুধু আপনার লেখা সংশোধন ও সূত্রের লিংক যাচাইয়ের জন্য রাখা হয়; সেখানেও নাম বা ইমেইল চাওয়া হয় না।

বর্তমানে এই সাইটে কোনো বিজ্ঞাপন, কুকি বা তৃতীয় পক্ষের ট্র্যাকিং স্ক্রিপ্ট নেই। ভবিষ্যতে সাইট কত মানুষ দেখছেন তা বোঝার জন্য কোনো পরিসংখ্যান সেবা যুক্ত হলে এই পাতায় তা জানানো হবে এবং তাতেও ব্যক্তিগত পরিচয় সংগ্রহ করা হবে না।

সাইটটি Vercel-এ হোস্ট করা। যেকোনো ওয়েব সার্ভারের মতো Vercel সীমিত সময়ের জন্য সাধারণ সার্ভার লগ রাখে (যেমন IP ঠিকানা ও অনুরোধের সময়), যা নিরাপত্তা ও সেবা সচল রাখার কাজে লাগে। আমরা এই লগ দেখি না বা কোনো কাজে ব্যবহার করি না।

সংসদ সদস্যদের ছবি জাতীয় সংসদের ওয়েবসাইটের ছবির কপি, যা আমাদের ছবির স্টোরেজ (Supabase) থেকে লোড হয়। ছবি দেখার সময় আপনার ব্রাউজার সেই স্টোরেজে একটি অনুরোধ পাঠায়; যেকোনো ওয়েব সার্ভারের মতো সেখানেও সাধারণ লগ থাকে, যা আমরা কোনো কাজে ব্যবহার করি না।

সংসদ সদস্যদের তথ্য

এই সাইটে যাঁদের তথ্য আছে তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি। মূল তথ্য বাংলাদেশ জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের প্রকাশ্য তথ্যভান্ডার থেকে নেওয়া; ভোটের ফল, শিক্ষা বা দলের ইতিহাসের মতো কিছু তথ্য সংবাদমাধ্যম ও উইকিপিডিয়ার মতো প্রকাশ্য সূত্র থেকে, আর প্রতিটির সূত্র সংশ্লিষ্ট পাতায় লেখা। আমরা নিজেরা কোনো তথ্য যোগ করি না, অনুমান করি না।

সদস্যদের ব্যক্তিগত মোবাইল নম্বর বা বাসার ঠিকানা সংসদের তথ্যভান্ডারে থাকলেও আমরা তা প্রকাশ করি না। কেবল দাপ্তরিক যোগাযোগের তথ্য দেখানো হয়।

কোনো সদস্য বা তাঁর দপ্তর যদি মনে করেন কোনো তথ্য ভুল, পুরোনো বা অনুচিত, আমাদের ফেসবুক পেজে মেসেজ করে বা mymp.bangladesh@gmail.com ঠিকানায় ইমেইল করে সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।

ব্যবহারের শর্ত

সাইটের সব তথ্য প্রকাশ্য সূত্র থেকে নেওয়া, যার বেশির ভাগ সরকারি। যে কেউ “আমার এমপি, mymp.bd” সূত্র উল্লেখ করে এই তথ্য ব্যবহার, উদ্ধৃতি বা শেয়ার করতে পারেন। সাইটের নকশা, লেখা ও সাজানো তথ্যভান্ডার সাইটের নিজস্ব; অনুমতি ছাড়া পুরো সাইট বা তার কোড নকল করা যাবে না।

তথ্য যথাসাধ্য সঠিক ও হালনাগাদ রাখার চেষ্টা করা হয়, তবে চূড়ান্ত সূত্র সবসময় জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন। কোনো আইনি, দাপ্তরিক বা সাংবাদিকতার কাজে ব্যবহারের আগে মূল সূত্রে যাচাই করুন। তথ্যের ভুলের কারণে কোনো ক্ষতির দায় সাইট নেয় না।

আমার এমপি একটি স্বাধীন, ব্যক্তিগত উদ্যোগ। এটি বাংলাদেশ সরকার বা জাতীয় সংসদের কোনো সাইট নয় এবং কোনো সংসদ সদস্য, রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এই নীতিতে পরিবর্তন ও যোগাযোগ

নীতিতে কোনো পরিবর্তন হলে এই পাতায় হালনাগাদের তারিখ বদলে জানানো হবে। যেকোনো প্রশ্ন বা সংশোধনের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করে বা mymp.bangladesh@gmail.com ঠিকানায় ইমেইল করে জানান।

কোথা থেকে তথ্য আসে

বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট ও সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য; ভোটের ফল ও দলের ইতিহাসের মতো বাকি তথ্যের সূত্র প্রতিটি পাতায় লেখা। কোনো তথ্য অনুমান করে বসানো হয় না।

কত দিন পরপর হালনাগাদ

প্রতিদিন। সংসদের নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি ও কমিটির পরিবর্তন প্রকাশের পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম আরও ঘন ঘন।

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়।