মূল বিষয়ে যান
সর্বশেষ
সংসদীয় কমিটি

বেসরকারী সদস‌্যদের বিল এবং বেসরকারী সদস‌্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি

Committee on Private Member's Bills and Resolutions, গঠিত ১২ মার্চ ২০২৬

কমিটির কাজ

মন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (বেসরকারি সদস্য) আনা বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব পরীক্ষা করে, গুরুত্ব অনুযায়ী ভাগ করে এবং আলোচনার সময়ের সুপারিশ করে।

  • কোনো বেসরকারি সদস্য সংবিধান সংশোধনের বিল আনতে চাইলে, সেটি উত্থাপনের অনুমতির প্রস্তাব কার্যসূচিতে ওঠার আগে পরীক্ষা করা।
  • উত্থাপিত সব বেসরকারি বিল আলোচনার আগে পরীক্ষা করে প্রকৃতি, জরুরিতা ও গুরুত্ব অনুযায়ী ‘ক’ ও ‘খ’ দুই শ্রেণিতে ভাগ করা।
  • প্রতিটি বেসরকারি বিলের আলোচনার সময় এবং কোন ধাপ কখন শেষ হবে তার সুপারিশ করা।
  • বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব আলোচনার সময়সীমার সুপারিশ করা।

সূত্র: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, বিধি ২২২-২২৪

সভাপতি

মোঃ শাহজাহাননোয়াখালী-৪, BNP

সদস্য ()

বৈঠক ও বিজ্ঞপ্তি()

ত্রয়োদশ জাতীয় সংসদের “বেসরকারী সদস‌্যদের বিল এবং বেসরকারী সদস‌্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত” কমিটি’র ১ম বৈঠক১২ মে ২০২৬বিজ্ঞপ্তি

কোথা থেকে তথ্য আসে

বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট ও সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য; ভোটের ফল ও দলের ইতিহাসের মতো বাকি তথ্যের সূত্র প্রতিটি পাতায় লেখা। কোনো তথ্য অনুমান করে বসানো হয় না।

কত দিন পরপর হালনাগাদ

প্রতিদিন। সংসদের নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি ও কমিটির পরিবর্তন প্রকাশের পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম আরও ঘন ঘন।

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়।