বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি
Standing committee of privileges, গঠিত ১২ মার্চ ২০২৬
কমিটির কাজ
সংসদ বা সংসদ সদস্যদের বিশেষ অধিকার (প্রিভিলেজ) লঙ্ঘনের অভিযোগ পরীক্ষা করে সুপারিশ দেয়। সংবিধান অনুযায়ী এই কমিটি থাকা বাধ্যতামূলক।
- সংসদ যে প্রশ্ন পাঠায়, তাতে বিশেষ অধিকার লঙ্ঘন হয়েছে কি না ঘটনার তথ্য দেখে নির্ধারণ করা।
- লঙ্ঘন হলে তার ধরন ও কোন পরিস্থিতিতে ঘটেছে তা জানিয়ে সুপারিশ দেওয়া; সুপারিশ কার্যকর করতে সংসদ কী পদ্ধতি নেবে তাও প্রতিবেদনে বলা যায়।
প্রতিটি সংসদ তার প্রথম অধিবেশনে সর্বোচ্চ ১০ জন সদস্য নিয়ে এই কমিটি নিয়োগ করে।
সূত্র: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ; বিধি ২৪০-২৪৩