মূল বিষয়ে যান
সর্বশেষ
মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

Standing Committee on Ministry of Law, Justice and Parliamentary Affairs, গঠিত ১৬ জুন ২০২৬

কমিটির কাজ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ সংসদের পক্ষে তদারক করে; মন্ত্রণালয়ের বিল ও কাজকর্ম পর্যালোচনা করে, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করে এবং সুপারিশ দেয়।

  • সংসদের পাঠানো বিল ও অন্যান্য বিষয় এবং খসড়া বিল ও আইনের প্রস্তাব পরীক্ষা করা।
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাজকর্ম পর্যালোচনা করা।
  • মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম, অনিয়ম বা গুরুতর অভিযোগ তদন্ত করা এবং সুপারিশ দেওয়া।
  • আইনের প্রয়োগ পর্যালোচনা করে তা কার্যকর করার উপায় প্রস্তাব করা।

কমিটি অন্তত মাসে একবার বৈঠকে বসে। সংসদ সভাপতিসহ সর্বোচ্চ ১০ জন সদস্য নিয়োগ করে; কোনো মন্ত্রী এর সভাপতি হতে পারেন না, তবে সংশ্লিষ্ট মন্ত্রী পদাধিকারবলে সদস্য।

সূত্র: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ; বিধি ২৪৬-২৪৮

সভাপতি

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরপঞ্চগড়-১, BNP

সদস্য ()

বৈঠক ও বিজ্ঞপ্তি()

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক৩০ আগস্ট ২০২৬বিজ্ঞপ্তি
ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকের মুলতবি বৈঠক২৯ জুন ২০২৬বিজ্ঞপ্তি
ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক২৮ জুন ২০২৬বিজ্ঞপ্তি

কোথা থেকে তথ্য আসে

বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট ও সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য; ভোটের ফল ও দলের ইতিহাসের মতো বাকি তথ্যের সূত্র প্রতিটি পাতায় লেখা। কোনো তথ্য অনুমান করে বসানো হয় না।

কত দিন পরপর হালনাগাদ

প্রতিদিন। সংসদের নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি ও কমিটির পরিবর্তন প্রকাশের পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম আরও ঘন ঘন।

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়।