কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
Standing Committee on Rules of Procedure, গঠিত ৭ ফেব্রুয়ারি ২০২৪
কমিটির কাজ
সংসদের কার্যপদ্ধতি ও কাজ পরিচালনার বিষয় বিবেচনা করে এবং কার্যপ্রণালী বিধিতে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করে। স্পিকার এর সভাপতি।
- সংসদের কার্যপদ্ধতি ও কাজ পরিচালনা সংক্রান্ত বিষয় বিবেচনা করা।
- কার্যপ্রণালী বিধিতে সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলের সুপারিশ করা; কমিটির প্রতিবেদন সংসদে পেশ হয়।
সংসদ সভাপতিসহ ১২ জন সদস্য নিয়ে কমিটি নিয়োগ করে; স্পিকার পদাধিকারবলে সভাপতি।
সূত্র: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, বিধি ২৬৩-২৬৫